Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ৬৭: পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ।

নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে কমিশনার নোটিশের মাধ্যমে কোন ব্যক্তিকে কোন একটি কর মেয়াদের জন্য পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ করিবার আদেশ প্রদান করিতে পারিবেন এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি…

May 31, 2025 1 min read

নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে কমিশনার নোটিশের মাধ্যমে কোন ব্যক্তিকে কোন একটি কর মেয়াদের জন্য পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ করিবার আদেশ প্রদান করিতে পারিবেন এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি কোন নির্দিষ্ট কর মেয়াদে মূল দাখিলপত্র পেশ না করিবার ক্ষেত্রেও অনুরূপ আদেশ প্রদান করা যাইবে।

(কোন করদাতা আইনের ধারা ৪৫ মোতাবেক কর নিরূপণ করে দাখিলপত্র প্রদান করে। আবার মুসক কর্মকর্তা করদাতা কর্তৃক প্রদত্ত দাখিলপত্র পরীক্ষা করে কিংবা অন্যকোন কর ফাঁকি বা অনিয়মের জন্য ধারা ৭৩ মোতাবেক কর নির্ধারণ করে থাকে। এ ধরনের ক্ষেত্রে দাখিলপত্রে তা উল্লেখপূর্বক সংশোধন করতে হবে। মূলতঃ দাখিলপত্রে করদাতার সকল আর্থিক ও অর্থনৈতিক কার্যক্রমের প্রতিফলন থাকতে হবে। অন্যথায়, ব্যাংক হিসাব বা সরবরাহের স্থিতির সাথে দাখিলপত্রের হিসাব মিলবে না। এ বিষয়ে বিধি বা আদেশ জারি করতে হবে।)

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.