Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ৬৮: ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান।

(১) যদি কোন কর মেয়াদে উপকরণ কর এবং প্রাপ্য হ্রাসকারী সমন্বয়ের সমষ্টি, উৎপাদ কর, সম্পূরক শুল্ক এবং বৃদ্ধিকারী সমন্বয়ের সমষ্টিকে অতিক্রমের কারণে উক্ত কর মেয়াদে প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক…

May 31, 2025 3 min read

(১) যদি কোন কর মেয়াদে উপকরণ কর এবং প্রাপ্য হ্রাসকারী সমন্বয়ের সমষ্টি, উৎপাদ কর, সম্পূরক শুল্ক এবং বৃদ্ধিকারী সমন্বয়ের সমষ্টিকে অতিক্রমের কারণে উক্ত কর মেয়াদে প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক হয় তাহা হইলে অতিরিক্ত পরিমাণ অর্থ জের টানিতে হইবে এবং পরবর্তী ছয়টি কর মেয়াদে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে, তৎপরবর্তীতে অবশিষ্ট অর্থ এই ধাবা অনুসারে ফেরৎ প্রদান করিতে হইবে।’

(উৎপাদ কর উপকরণ কর রেয়াত হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় ঋণাত্মক জের হলে সে জের শর্তসাপেক্ষে রিফান্ড হিসেবে দাবি করতে পারবে। ফরম মূসক-৯.৩ বা দাখিলপত্রই রিফান্ড প্রদানের জন্য আবেদন পত্র।)

(২) কোন নিবন্ধিত ব্যক্তিকে পূর্ববর্তী কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থ নিম্নবর্ণিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে-
(ক) সকল উৎপাদ করের পরিমাণ এবং এই ধারার অধীন প্রদত্ত সমন্বয় ব্যতীত অন্যান্য সমুদয় সমন্বয় হিসাবে লইয়া পরবর্তী কর মেয়াদে উক্ত মেয়াদের জন্য প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে হইবে।
(খ) যদি নিরূপিত অর্থের পরিমাণ ধনাত্মক হয়, তবে পূর্বের কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থের এমন অংশ হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে যাহাতে প্রদেয় অর্থের পরিমাণ শূন্যে হ্রাস পায়।

(উপ-ধারা (১) অনুযায়ী প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক হলে পরবর্তী করয়োদের দাখিলপত্র দাখিলের সময় রেয়াতসহ সমুদয় হ্রাসকারী ও বৃদ্ধিকারী সমন্বয় হিসাব করে যদি তা ধনাত্মক হয় তাহলে জের সমন্বয় করা যাবে। এভাবে জেরের পরিমাণ শূন্যে পরিণত করতে হবে।)

(গ) পূর্বের কর মেয়াদ হইতে জের টানা যে পরিমাণ অর্থ দফা (খ) এর অধীন সমন্বয় করা যাইবে না, উহা ততক্ষণ পর্যন্ত জের টানিতে হইবে, যতক্ষণ না-
(অ) কোন কর মেয়াদের জন্য জের টানা সমুদয় অতিরিক্ত অর্থ বিয়োজিত হয়; বা
(আ) নির্দিষ্ট মেয়াদের জন্য জের টানা অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ ছয়টি কর মেয়াদ পর্যন্ত জের টানা হয়।

(৩) যদি ছয়টি কর মেয়াদ যাবৎ জের টানিবার পর অতিরিক্ত অর্থ অবশিষ্ট থাকে, তাহা হইলে-
(ক) অতিরিক্ত অর্থের পরিমাণ ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার অধিক না হইলে উক্ত পরিমাণ শূন্যে হ্রাস না পাওয়া পর্যন্ত উহার জের টানিতে হইবে, বা
(খ) অন্যান্য ক্ষেত্রে, উক্ত পরিমাণ অর্থ নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে আবেদন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে ফেরৎ প্রদান করিতে হইবে।।

(জের সমন্বয়ের সুযোগ আছে, এমন ক্ষেত্রে আইনের ধারা ৬৮ প্রযোজ্য। উপরিউক্ত উপ-ধারা (৩) এর (খ) তে ৫০,০০০ টাকার অধিক পরিমাণ অর্থকে ‘উক্ত অর্থ’ মর্মে উল্লেখ করা হয়েছে। তাই দাখিলপত্রে ৫০,০০০ টাকা জের হিসেবে অবশিষ্ট রেখে তার অতিরিক্ত পরিমাণ অর্থ রিফান্ড প্রদান করা যাবে।)

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.