Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ২৪ : শূন্যহার বিশিষ্ট সেবা সরবরাহ।

(১) বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবার সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে।

May 25, 2025 7 min read

(১) বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবার সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে।

(২) সরবরাহ প্রদানকালে বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন পণ্যের উপর কায়িকভাবে প্রদত্ত সেবা শূন্যহার বিশিষ্ট হইবে।

(৩) নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, কোন পণ্যের মেরামত, রক্ষণাবেক্ষণ, পরিষ্কারকরণ, সংস্কার সাধন, পরিবর্তন সাধন ইত্যাদি কাজে ব্যবহার্য কোন সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে, যথা:-
(ক) যদি উক্ত পণ্য কাস্টমস আইনের অধীন অস্থায়ীভাবে আমদানি করা হয়। বা
(খ) যদি সেবা গ্রহণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে উক্ত পণ্য বাংলাদেশে আনয়ন করিবার পর সেবা গ্রহণ শেষে বাংলাদেশে অন্য কোন উদ্দেশ্যে ব্যবহৃত না হইয়া উহা বাংলাদেশ হইতে রপ্তানি করা হয়।

(৪) আমদানিকৃত পণ্যের শুদ্ধ মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত সেবার সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে।
(আমদানিকৃত পণ্য রপ্তানিকালে নিরূপিত শুল্ক মূল্যে এ পণ্য সংশ্লিষ্ট সকল সেবাও শূন্যহার বিশিষ্ট হবে।)

(৫) বাংলাদেশের বাহিরে সেবা রপ্তানি শূন্যহার বিশিষ্ট হইবে।

(৬) উপ-ধারা (৫) এর বিধান সাপেক্ষে, কোন সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে, যদি-
(ক) সরবরাহ গ্রহীতা-
(অ) কোন অনাবাসিক ব্যক্তি হন এবং সেবা সরবরাহের সময় বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা
(আ) কোন আবাসিক ব্যক্তি হন এবং সেবা সরবরাহের সময় বাংলাদেশের বাহিরে অবস্থান করিয়া কার্যত উক্ত সেবা গ্রহণ করেন; এবং
(Destination Principle অনুযায়ী সরবরাহ দেশের বাইওে গৃহীত হওয়ায় তা মূসকযোগ্য নয়।)
(খ) উক্ত সেবা-
(অ) বাংলাদেশে অবস্থিত ভূমির সহিত প্রত্যক্ষভাবে সম্পকযুক্ত না হয়:
(বাংলাদেশের ভূমির সাথে সম্পর্কযুক্ত হলে তা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে বলে বিবেচিত হবে। তাই তা মূসকযোগ্য হবে। শূন্যহার বিশিষ্ট হতে হলে বাংলাদেশের বাইরে অবস্থিত ভূমির সাথে সম্পর্কযুক্ত সেবা হতে হবে।)
(আ) সরবরাহকালে বাংলাদেশে অবস্থিত পণ্যের উপর উহা কায়িকভাবে প্রদান করা না হয়; বা
(পণ্যের অবস্থান বাংলাদেশে না হওয়ায় Destination Principle অনুযায়ী তার উপর মূসক প্রযোজ্য হয় না।)
(ই) বাংলাদেশের বাহিরে সাময়িকভাবে অবস্থানরত কোন ব্যক্তিকে বৈশ্বিক পদচারণার (global roaming) ক্ষেত্রে প্রদান করা না হয়।
(বাংলাদেশের বাহিরে সাময়িকভাবে অবস্থানরত ব্যক্তি প্রকৃতপক্ষে আবাসিক ব্যক্তি এবং তিনি বাংলাদেশী মোবাইল অপারেটরের গ্রাহক। তাই তিনি বাংলাদেশী মোবাইল অপারেটর হতে গৃহীত গ্লোবাল রোমিং সুবিধা সাময়িকভাবে বিদেশে অবস্থান করে ব্যবহার করলেও উক্ত সেবা মূসকযোগ্য হবে। তবে বাংলাদেশী আবাসিক ব্যক্তি বিদেশে গিয়ে গ্লোবাল রোমিং সুবিধাব্যতীত অন্যকোন টেলিযোগাযোগ সরবরাহকারী থেকে সেবা নিলে তা মূসকযোগ্য হবে না।)

(৭) উপ-ধারা (৪) এর অধীন কোন সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না, যদি-
(ক) উক্ত সেবা সরবরাহ বাংলাদেশে অন্য কোন বিষয়ে একটি পরবর্তী সরবরাহ প্রাপ্তির (যাহা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট নয়) অধিকার (right) বা ভবিষ্যতে ক্রয়ের অধিকার অর্জন (option) করা সংক্রান্ত হয়; বা
(উপ-ধারা (৪) এ অনাবাসিক ও অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বিনা পণে কিংবা, পম নিজে বহন করার শর্তে ওয়ারেন্টি প্রদান করার কথা বলা হয়েছে, যা মুসকযোগ্য নয়। কিন্তু যদি ওয়ারেন্টিতে এমন শর্ত থাকে যে, ওয়ারেন্টিকৃত পণ্য মেরামত করা সম্ভব না হলে বাংলাদেশ থেকে নতুন পণ্য রিপ্লেস করা হবে তবে ঐ নতুন পণ্য সরবরাহের বিপরীতে মূসক প্রদেয় হবে। ওয়ারেন্টিতে পণ্য প্রদানের এ শর্ত সরবরাহ প্রাপ্তির অধিকার (right) বা ভবিষ্যতে ক্রয়ের অধিকার অর্জন (option) হিসেবে বিবেচিত হবে।)
(খ) উক্ত সেবা বাংলাদেশে অনিবন্ধিত কোন ব্যক্তির নিকট সরবরাহ করিবার উদ্দেশ্যে কোন অনাবাসিক ব্যক্তির সহিত সম্পাদিত চুক্তির অধীন সরবরাহ করা হয়।
(উদাহরণ: ধরি, অনাবাসিক ও অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বিদেশী কোন ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে ওয়ারেন্টিসহ সরবরাহ করা হয়েছে। ওয়ারেন্টির শর্ত মোতাবেক তা মেরামতের জন্য যদি বিদেশে প্রেরণ করা হয় এবং ঐ পণ্য মেরামত করা সম্ভব না হয়, তাহলে যদি পণ্য সররাহকারীর (অনাবাসিক ও অনিবন্ধিত ব্যক্তি) সাথে কোন বাংলাদেশী আবাসিক ব্যক্তির এমন চুক্তি থাকে যে, এধরনের ক্ষেত্রে বাংলাদেশী আবাসিক ব্যক্তি পণ্যটি পরিবর্তন করে দেবেন তাহলে ঐ বাংলাদেশী আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহকৃত পণ্যটি মূসকযোগ্য হবে।)

(৮) বাংলাদেশের বাহিরে কোন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সম্পর্কিত অধিকার সংরক্ষণের লক্ষ্যে মামলা নথিভুক্তকরণ, মামলা পরিচালনা, অধিকার অর্পণ, উহার সংরক্ষণ, হস্তান্তর, স্বত্ব হস্তান্তর, লাইসেন্সকরণ বা অধিকার বলবৎকরণ সংক্রান্ত সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে।
(বাংলাদেশি কোন ব্যক্তি যদি কোন পণ্যের প্যাটেন্ট পায় এবং বাংলাদেশের বাইরে ঐ ব্যক্তির স্বার্থ ক্ষুন্ন হয় তবে অধিকার সংরক্ষণের জন্য যাবতীয় কার্যক্রম শূন্যহার বিশিষ্ট হবে। কেননা এ কার্যক্রম বাংলাদেশের সীমানার বাইরে সংঘটিত হয়।)

(৯) কোন টেলিযোগাযোগ সরবরাহকারী কর্তৃক অন্য কোন অনাবাসিক টেলিযোগাযোগ সরবরাহকারীর নিকট প্রদত্ত টেলিযোগাযোগ সেবার সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে।
(বিদেশ থেকে বাংলাদেশে আগত টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে মূসক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে বাংলাদেশি টেলিযোগাযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদেশ থেকে আগত কল সম্পাদনে ভূমিকা রেখে অনাবাসিক টেলিযোগাযোগ সরবরাহকারীকে সেবা প্রদান করেছে এবং বৈদেশিক মুদ্রায় সেবামূল্য পেয়েছে। সমুদয় এ সেবার বিপরীতে বৈদেশিক মুদ্রা প্রাপ্য বা প্রাপ্ত হয় বিধায়, তা রপ্তানি হিসাবে বিবেচিত হয়। এ বিষয়ে ব্যাখ্যা পত্র নং-০৩/মূসক/২০১৯ তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০১৯ খ্রিষ্টাব্দ জারি করা হয়েছে।)

(১০) মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টিযুক্ত পণ্যের অনুকূলে প্রদত্ত সেবা সরবরাহ নিম্নবর্ণিত শর্ত লাপেক্ষে, শূন্যহার বিশিষ্ট হইবে, যথা:-
(ক) অনাবাসিক ও অনিবন্ধিত ওয়ারেন্টি প্রদানকারী কর্তৃক পণ প্রদত্ত হইবে মর্মে ওয়ারেন্টি প্রদানকারীর সহিত সম্পাদিত চুক্তির অধীন যদি উক্ত সেবা সরবরাহ করা হয়: এবং।
(খ) মালিকের উপর কোনরূপ মাশুল আরোপ ব্যতিরেকে সেবা প্রদান করা হয়।
(উপ-ধারা (৪) এর অনুরূপ।)

(১১) নিম্নবর্ণিত সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে, যথা:-
(ক) পণ্যের আন্তর্জাতিক পরিবহণে বীমা সেবা সরবরাহ:
(খ) আন্তর্জাতিক পরিবহণে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজের মেরামত, সংরক্ষণ, পরিষ্কারকরণ, সংস্কার সাধন, পরিবর্তন সাধন বা অন্যকোনভাবে কায়িক অবস্থার উপর প্রভাব বিস্তারকরণের সেবা সরবরাহ; বা
(গ) আন্তর্জাতিক পরিবহণে নিয়োজিত কোন সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজের চালনা, পরিচালনা বা ব্যবস্থাপনা, অনুরূপ বিষয়ের সহিত প্রত্যক্ষভাবে জড়িত সেবা অনিবন্ধিত ও অনাবাসিক ব্যক্তির নিকট সরবরাহ।

{The Chicago Convention on International Civil Aviation of 1944 এর Article-24 অনুযায়ী উল্লিখিত সেবাগুলো মূসক অব্যাহতি ভোগ করে। এ সেবাগুলোর সবই আন্তর্জাতিক পরিবহনের কায়িক অবস্থার উপর প্রভাব ফেলে এমন সেবা। তবে সিভিল এভিয়েশন বা বন্দর কর্তৃপক্ষ যে সেবাগুলো দিয়ে থাকে তা আবাসিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশের সীমায় প্রদান করা হয়ে থাকে। সুতরাং এ সেবা মূসকযোগ্য সেবা। এ বিষয়ে আইনি ব্যাখ্যা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড হতে পত্র নং ০৮.০১.০০০০.০৬৮.২২.০৪৬.১৩/৩৭৪ তারিখ: ২৯ অক্টোবর, ২০১৯ খ্রিষ্টাব্দ জারি করা হয়েছে।)

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.