Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ১৮: নিবন্ধিত সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা।

ধারা ১৭ এ যাহা কিছুই থাকুক না কেন, কোন নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি কর্তৃক অপর কোন নিবন্ধিত গ্রহীতার নিকট সরবরাহকৃত সেবা বাংলাদেশে প্রদত্ত হইবে, যদি-(ক) সরবরাহ গ্রহীতা বাংলাদেশে কোন নির্দিষ্ট স্থান…

May 24, 2025 1 min read

ধারা ১৭ এ যাহা কিছুই থাকুক না কেন, কোন নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি কর্তৃক অপর কোন নিবন্ধিত গ্রহীতার নিকট সরবরাহকৃত সেবা বাংলাদেশে প্রদত্ত হইবে, যদি-
(ক) সরবরাহ গ্রহীতা বাংলাদেশে কোন নির্দিষ্ট স্থান হইতে বা উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন; এবং
(খ) সরবরাহটি উক্ত অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যে বা উক্ত নির্দিষ্ট স্থানে প্রদান করা হয়।

(নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি যদি বাংলাদেশে তার নিবন্ধিত শাখাতে সেবা সরবরাহ করে বা অন্যকোন নিবন্ধিত গ্রহীতার নিকট কোন সেবা সরবরাহ করে এবং সেবাগ্রহীতা অর্থনৈতিক কার্যক্রম (কোন উৎপাদন, বিপণন, সেবা প্রদান, হস্তান্তর, ভোগ বা অনুরূপ কার্যক্রম) পরিচালনা করেন তাহলে তা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসেবে বিবেচিত হবে এবং তা মূসক আরোপযোগ্য হবে। এক্ষেত্রে, নিবন্ধিত গ্রহীতা মূসক পরিশোধ করবেন।)

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.