Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ১৬: মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি।

নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:-(ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানিকারক:{Destination principle অনুযায়ী)(খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী:{Origin principle অনুযায়ী) (গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে:…

May 24, 2025 2 min read

নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:-
(ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানিকারক:
{Destination principle অনুযায়ী)
(খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী:
{Origin principle অনুযায়ী) (গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা:
{Destination principle অনুযায়ী)
(ঘ) অন্যান্য ক্ষেত্রে: সরবরাহকারী বা সরবরাহ গ্রহণকারী।।
(এটি Destination principle ও Origin principle এ দুটি তত্ত্বকে সমন্বিতভাবে ব্যবহারের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল্য সংযোজন কর পরিশোধ দায়ী ব্যক্তি হচ্ছেন ভোক্তা। কিন্তু পণ্যের আমদানি, রিভার্স চার্জ (সেবা আমদানির ক্ষেত্রে) ও বাড়ী ভাড়ার ক্ষেত্র ব্যতীত ভোক্তা সরাসরি কোন মূসক পরিশোধ করে না। অন্যান্য ক্ষেত্রে, ভোক্তাদের নিকট থেকে পণ্য বা সেবার সরবরাহকারী মূসক সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা প্রদান করে। তাই পণ্যের আমদানি, রিভার্স চার্জ ও বাড়ী ভাড়ার ক্ষেত্রে সরাসরি ভোক্তাকে এবং অন্যান্য ক্ষেত্রে পণ্য বা সেবার সরবরাহকারীকে মূসক পরিশোধে দায়বদ্ধ করতে বিধানটি প্রণয়ন করা হয়েছে।)

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.