Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ৭৫: সরবরাহকারীর মিথ্যা বর্ণনা।

(উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, টেন্ডার, কার্যাদেশ বা অন্যবিধভাবে ক্রয়ের লক্ষ্যে কোন উৎসে কর্তনকারী সত্বাকে সরবরাহের উদ্দেশ্যে অনিবন্ধিত ব্যক্তি যদি কর চালান বা কর দলিল ইস্যু করে (যা প্রকৃতপক্ষে…

June 1, 2025 2 min read

(১) যেক্ষেত্রে কোন অনিবন্ধিত ব্যক্তি কোন সরবরাহ গ্রহীতার নিকট পণ্য সরবরাহ করেন এবং কর চালানপত্র গণ্য করিয়া কোন মিথ্যা দলিল ইস্যু করেন, যাহা উক্ত সরবরাহকে একটি করযোগ্য সরবরাহ বলিয়া প্রতীয়মান করে, সেইক্ষেত্রে উক্ত সরবরাহ করযোগ্য সরবরাহ বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি নিবন্ধিত হইয়া থাকিলে, সরবরাহের ক্ষেত্রে যেই হার প্রযোজ্য হইত সেই হারে কর আদায়যোগ্য হইবে:

(উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, টেন্ডার, কার্যাদেশ বা অন্যবিধভাবে ক্রয়ের লক্ষ্যে কোন উৎসে কর্তনকারী সত্বাকে সরবরাহের উদ্দেশ্যে অনিবন্ধিত ব্যক্তি যদি কর চালান বা কর দলিল ইস্যু করে (যা প্রকৃতপক্ষে মিথ্যা) পণ্য সরবরাহ করে, তাহলে সরবরাহকারী অনিবন্ধিত হওয়া সত্বেও মিথ্যা কর চালানপত্র ইস্যু করায় সরবরাহকৃত পণ্যটি করযোগ্য সরবরাহ হিসেবে বিবেচনা করে ঐ পণ্যের উপর প্রযোজ্য মূসক আদায় করা যাবে। এটি শুধু উৎসে কর্তনকারী সত্ত্বার নিকট সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যেকোন সরবরাহ গ্রহণকারীর নিকট সরবরাহের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হবে। তবে উৎসে কর্তনকারীর নিকট পণ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারীর নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা থাকায় সরবরাহকারী কর্তৃক মিথ্যা বর্ণনা প্রদানের সম্ভাবনা বেশী থাকে। তবে অনেকসময় নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উৎপাদ কর কম প্রদর্শনের লক্ষ্যে মিথ্যা চালান প্রদানের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এ ধারার আওতায়ই কর নির্ধারণ করতে হবে।)
তবে, শর্ত থাকে যে, যদি দলিলাদিতে উচ্চতর হার প্রদর্শিত বা অনুমিত হয়, তাহা হইলে উক্ত উচ্চতর হার প্রযোজ্য হইবে।

(২) কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা। উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদান করিয়া, তাহাকে নিবন্ধিত ব্যক্তি এবং উক্ত সরবরাহকে করযোগ্য সরবরাহ বিবেচনা করিয়া কর নির্ধারণ করিবেন।

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.