Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ৮১: ক্ষমতা অর্পণ।

(১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যেকোন মুসক কর্মকর্তাকে তাহার নাম ও পদবী উল্লেখপূর্বক এই আইন বা তদধীন প্রণীত বিধি-বিধানের অধীন কমিশনারের যেকোন দায়িত্ব…

June 1, 2025 1 min read

(১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যেকোন মুসক কর্মকর্তাকে তাহার নাম ও পদবী উল্লেখপূর্বক এই আইন বা তদধীন প্রণীত বিধি-বিধানের অধীন কমিশনারের যেকোন দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনের ক্ষমতা অর্পণ করিতে পারিবে।

(ধারা ৮১ এর উপ-ধারা (১) এর আওতায় প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৮৩-আইন/২০১৯/১৮৩-আইন/২০১৯/৪০-মূসক তারিখঃ ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ জারি করা হয়েছে। বোর্ড কর্তৃক ক্ষমতা অর্পণের ক্ষেত্র ব্যতীত এ আইনের উপ-ধারা (২) তে প্রদত্ত ক্ষমতাবলে কমিশনার বা মহাপরিচালক অধস্তন মূসক কর্মকর্তাকে ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব প্রদান করতে পারবেন। তবে কোনভাবেই বিচারিক ক্ষমতা অর্পণ করা যাবে না।)

(২) বোর্ডের ভিন্নতর নির্দেশ না থাকিলে, কমিশনার বা মহাপরিচালক অধস্তন যেকোন মূসক কর্মকর্তাকে তাহার এখতিয়ারাধীন এলাকায় তাহার যেকোন ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব প্রদান করিতে পারিবেন।

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.