Skip to content
VATax BD Book a Consultation
VATax BD
Book a Consultation

VAT

মূসক আইনের ধারা ৮৬: ন্যায় নির্ণয়ার্থ (adjudication) কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা।

(চ) রাজস্ব কর্মকর্তা= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে।

June 2, 2025 3 min read

(১) এই আইন বা তদধীন প্রণীত কোন বিধির উদ্দেশ্য পূরণকল্পে বা করারোপ ও আদায়ের লক্ষ্যে-
(ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে, কাস্টমস কর্মকর্তাগণ কাস্টমস আইন এর অধীন কার্যধারা গ্রহণ করিবেন; এবং
(খ) পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে, মূসক কর্মকর্তাগণ এই আইনের অধীন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে, কার্যধারা গ্রহণ করিবেন, যথা:-

(ক) কমিশনার= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ১ (এক) কোটি টাকার অধিক হইলে:

(খ) অতিরিক্ত কমিশনার= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১ (এক) কোটি টাকা হইলে:

(গ) যুগ্ম কমিশনার = পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা হইলে:

(ঘ) উপ-কমিশনার= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হইলে;

(ঙ) সহকারী কমিশনার= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা হইলে:

(চ) রাজস্ব কর্মকর্তা= পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে।

(মুসক কর্মকর্তা বলতে ধারা ৭৮ এর উপ-ধারা (১) মোতাবেক কমিশনার থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা পর্যায়ের যেকোন কর্মকর্তাকে বুঝায়। কার্যধারা বা ন্যায়নির্ণয় রাজস্ব কর্মকর্তার নিম্নে কোন কর্মকর্তা করতে পারবেন না। তবে ধারা ৭৩ এর উপ-ধারা (৫) অনুযায়ী দাখিলপত্র পরীক্ষায় কর রেয়াত কিংবা হ্রাসকারী সমন্বয় সংক্রান্ত কর নির্ধারণ রাজস্ব কর্মকর্তা করতে পারবেন না। এছাড়া, বিধি ৫৭ক অনুযায়ী কোন নিবন্ধিত করদাতা দাখিলপত্র পেশ না করলে পূর্ববর্তী করমেয়াদে সরবরাহকৃত পণ্য বা সেবার মূল্য অনুযায়ী ন্যায় নির্ণয়ের আর্থিক সীমা নির্ধারণ করতে হবে।)
তবে শর্ত থাকে যে, যে সকল কার্যধারার বিষয়বস্তুর সহিত কোন আর্থিক সংশ্লেষ নাই তথা অনিয়ম সংক্রান্ত, সেই সকল কার্যধারা ‘সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোন কর্মকর্তা। কর্তৃক নিষ্পত্তি করিতে হইবে।

(অনিয়মের বিপরীতে কার্যধারা সহকারী কমিশনারের নিম্নে কেউ করতে পারবে না। অর্থাৎ, রাজস্ব কর্মকর্তা কর ফাঁকির ন্যায়নির্ণয় করতে পারলেও অনিয়মের ন্যায়নির্ণয় করতে পারবেন না।)
ব্যাখ্যা।-এই টেবিলে বর্ণিত “পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য” নির্ধারণের ক্ষেত্রে, আটককৃত পণ্য বা সেবা বহনকারী যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবে না।

(২) প্রত্যেক মূসক কর্মকর্তা এই ধারার অধীন গৃহীত প্রত্যেক কার্যধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশের মাধ্যমে শুনানীর সুযোগ প্রদান করিবেন।

(৩) যদি কোন ব্যক্তি তৎকর্তৃক ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে। সংক্ষিপ্ত ন্যায় নির্ণয়ন এর আবেদন করেন, তবে সে ক্ষেত্রে ন্যায় নির্ণয়ণকারী কর্মকর্তা কারণ দর্শানো নোটিশ জারী ও শুনানী গ্রহণ ব্যতিরেকে উক্ত ক্ষেত্রে ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পন্ন করিতে পারিবেন।

VAT

Keep reading

Tell us what you need to file.

We promise a prompt and professional response, tailored to your needs.