VAT Return Submission
মাসিক ভ্যাট রিটার্ন দাখিল (মূসক-৯.১)
ভ্যাট দাখিলপত্র হলো একটি হিসাব-বিবরণী সংবলিত সরকারি ফরম, যার মাধ্যমে কোনো মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধিত তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট কর মেয়াদের যাবতীয় তথ্য মূসক কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়।
এই দাখিলপত্রে সংশ্লিষ্ট কর মেয়াদের ক্রয়-বিক্রয়, আমদানি-রপ্তানি, প্রদেয় রাজস্ব, বেয়াত, উৎসে মূসক কর্তন, ট্রেজারিতে জমাকৃত অর্থ, সকল প্রকার সমন্বয়, পূর্ববর্তী জের এবং সম্পূরক শুল্কসহ প্রয়োজনীয় সকল হিসাব বিবরণী অন্তর্ভুক্ত থাকে।
প্রতিটি কর মেয়াদ শেষে পরবর্তী মাসের পনেরো (১৫) দিনের মধ্যে নির্ধারিত ফরমে উক্ত দাখিলপত্র মূসক কর্তৃপক্ষের নিকট জমা দিতে হয়।
মূসক নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য দাখিলপত্রের ফরম হলো ‘মূসক-৯.১’
প্রতিটি কর মেয়াদের জন্য পৃথক পৃথক ভ্যাট দাখিলপত্র দাখিল করতে হয়। এখানে কর মেয়াদ বলতে মূসকের ক্ষেত্রে এক মাসকে বোঝায়।
অতএব, মূসক নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতি মাসের কর মেয়াদ শেষে পরবর্তী মাসের পনেরো (১৫) দিনের মধ্যে ভ্যাট দাখিলপত্র জমা প্রদান করতে হবে।
ভ্যাট দাখিলপত্র বা মূসক-৯.১ পূরণের নিয়মাবলী:
প্রতিটি কর মেয়াদ শেষে পরবর্তী মাসের পনেরো (১৫) দিনের মধ্যে নির্ধারিত ফরমে উক্ত দাখিলপত্র মূসক কর্তৃপক্ষের নিকট জমা দিতে হয়।
যে সকল প্রতিষ্ঠান হালনাগাদ ১৩ (তেরো) ডিজিটের নিবন্ধন নেওয়ার পর অনলাইন এ দাখিলপত্র পেশ করার জন্য একটি আইডি (মোবাইল নম্বর) এবং পাসওয়ার্ড ইমেইলে পেয়ে যাবেন। উক্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে https://vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক “Username” এবং “Password” ব্যবহার করে “Captcha” বক্সে টিক দিয়ে Login করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে দাখিলপত্র সম্পূর্ণ করতে হবে।
প্রতিটি কর মেয়াদ শেষে পরবর্তী মাসের পনেরো (১৫) দিনের মধ্যে নির্ধারিত ফরমে উক্ত দাখিলপত্র মূসক কর্তৃপক্ষের নিকট জমা দিতে হয়।